পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত বাচ্চু মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বয়ালির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। বৃহস্পতিবার সকালে রেল লাইনের আশপাশে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। ট্রেনটি হুইসেল বাজালেও তিনি সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। #


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































